মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

নারী বিশ্বকাপ: ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : পানামার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে নারী বিশ্বকাপ ফুটবলে যাত্রা শুরু করেছিলো ব্রাজিল। দুর্দান্ত জয়ের পর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই হারের লজ্জা পেয়েছে ব্রাজিল।

শনিবার রাতে গ্রুপ-‘এফ’এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল।

অস্ট্রেলিয়ার ব্রিজবেনে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো ফ্রান্স। ১৭ মিনিটে আনে ইউজেনি লে সমারের গোলে এগিয়ে যায় ফরাসিরা।

৫৮ মিনিটে ডেবিনহার গোলে ম্যাচে ১-১ সমতা আনে ব্রাজিল। ৮৩ মিনিটে অধিনায়ক ওয়েন্ডি রেনার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

এই জয়ে ২ ম্যাচে ১টি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে শেষ ষোলোর পথে এগিয়ে গেল ফ্রান্স। সমানসংখ্যক ম্যাচে ১টি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। ১টি করে ম্যাচ খেলা গ্রুপের অন্য দুই দল জ্যামাইকার আছে ১ পয়েন্ট এবং পানামা এখনও পয়েন্টের খাতা খুলেনি।

আরও পড়ুন:

ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ জুভেন্টাস

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা

সর্বশেষ পাওয়া সংবাদ