বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দিলেন ডাঃ তাজরিয়ান খুরশিদ আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথের উদ্বোধন
খেলাধূলা

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন মালয়েশিয়ার ইদ্রুস

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মালয়েশিয়ার ডান-হাতি পেসার সিয়াজরুল ইদ্রুস।

বুধবার (২৬ জুলাই) টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাইপর্বের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৭ উইকেট নেন ইদ্রুস। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি এই প্রথম কোন বোলার ইনিংসে ৭ উইকেট নিলো। শিকার করা সব ব্যাটারকেই বোল্ড আউট করেছেন ইদ্রুস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের ক্ষেত্রে ইদ্রুস ভেঙ্গেছেন নাইজেরিয়ার পেসার পিটার আহোর বিশ্ব রেকর্ড। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে ৩ দশমিক ৪ ওভারে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন পিটার।

টি-টোয়েন্টিতে পিটারসহ ১২ জন বোলার ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। কিন্তু এতদিন সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন পিটার। এবার পিটারকে সরিয়ে সবার উপরে ৩২ বছর বয়সী ইদ্রুস।
আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার ভারতের পেসার দীপক চাহারের। ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে ৩ দশমিক ২ ওভারে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

ইদ্রুসের বিশ্ব রেকর্ডের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১১ দশমিক ২ ওভারে ২৩ রানে অলআউট হয় চীন। জবাবে ৪ দশমিক ৫ ওভারে ২ উইকেটে ২৪ রান তুলে মালয়েশিয়া। ৮ উইকেটের জয়ে ইদ্রুসের বিশ্ব রেকর্ডের ম্যাচ স্মরনীয় করে রাখে মালয়েশিয়া।

দেশের জার্সিতে ২৩টি টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট শিকার ও ২৩ রান করেছেন ইদ্রুস।

আরও পড়ুন;

পিএসজিকে রুখে দিল রোনালদোর আল-নাসর

হারমানপ্রীতকে দুই ম্যাচ নিষিদ্ধ করল আইসিসি

এই সম্পর্কিত আরো

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দিলেন ডাঃ তাজরিয়ান খুরশিদ

আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথের উদ্বোধন