মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি কয়েক ঘণ্টাতেই মিলবে কোম্পানির নিবন্ধন, নতুন উদ্যোগ সরকারের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী - জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
advertisement
খেলাধুলা

হারমানপ্রীতের শাস্তি চাইলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ভারত বনাম বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। সেই আচরণের জেরে আইসিসি-র নজরে রয়েছেন তিনি। তারপরেও বিতর্কিত আচরণ করেন ভারত অধিনায়ক। সিরিজ শেষে ছবি তোলার জন্য বাংলাদেশের খেলোয়াড়দের পাশাপাশি আম্পায়ারদেরও ডাকেন হরমনপ্রীত।

তিনি বলেন, সিরিজ অমীমাংসিত রাখার নেপথ্যে আম্পায়ারদের ভূমিকাও অনস্বীকার্য। ভারত অধিনায়কের এহেন আচরণে ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। টুইট করে তিনি বলেন, দেশের ক্রিকেটের বদনাম করেছেন হরমনপ্রীত। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বিসিসিআইয়ের।

image-81

ঠিক কী ঘটেছিল? ভারত বনাম বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ ১-১ অবস্থায় ছিল। নির্ণায়ক ম্যাচটি টাই হওয়ার ফলে সিরিজ অমীমাংসিত থাকে। কিন্তু হরমনপ্রীত অভিযোগ করেন, আম্পায়াররা বাংলাদেশের পক্ষপাতিত্ব করেছেন। তিনি বলেন, “পরের বার বাংলাদেশে আসার আগে আম্পায়ারিংয়ের মোকাবিলা করার জন্যে তৈরি থাকতে হবে। সেই মতো আমাদের প্রস্তুত হতে হবে।” এই মন্তব্যের জেরেই আইসিসির নজরদারির তালিকায় ঢুকে পড়েন হরমনপ্রীত।

এখানেই না থেমে বিতর্ককে আরও টেনে নিয়ে যান ভারত অধিনায়ক। সিরিজ জয়ের পরে ভারত ও বাংলাদেশ দুই দলের খেলোয়াড়দের নিয়ে ছবি তোলার কথা ছিল। কিন্তু সেই সময়েও ফের বিতর্ক বাঁধান হরমনপ্রীত। সেসময় হরমন বলেছেন, “শুধু তোমরা কেন ছবি তুলবে? তোমরা তো ম্যাচটা টাই করতে পারোনি। তোমাদের হয়ে আম্পায়াররা করেছেন। তাই আম্পায়ারদেরও ডেকে নাও। একসঙ্গেই ছবি তুলব।” এহেন মন্তব্যের পর অপমানিত হয়ে ছবি না তুলেই চলে যায় গোটা বাংলাদেশ দল।

30-110

বিদেশ সফরে গিয়ে ভারত অধিনায়কের এমন আচরণ দেখে ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। তিনি বলেন, “বাংলাদেশ মহিলা দলের বিরুদ্ধে হরমনপ্রীতের আচরণ একেবারে জঘন্য। ও কখনই খেলার উর্ধ্বে নয়। ভারতীয় ক্রিকেটের জন্য বদনাম কুড়িয়েছে ও। হরমনপ্রীতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বিসিসিআইয়ের।” সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

বিশ্বকাপে তামিমই অধিনায়ক: পাপন

নারী ক্রিকেটারদের ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি

শেষ ওভারের নাটকীয়তায় ড্র হলো বাংলাদেশ-ভারত ম্যাচ

এশিয়ান সফর থেকে এমবাপ্পেকে বাদ দিল পিএসজি

সর্বশেষ পাওয়া সংবাদ