বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

নাহিদের ৫ উইকেট, মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে শ্বাসরুদ্ধকর মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। পঞ্চমদিনের শেষ সেশনে ৫ উইকেট তুলে নিয়ে নায়ক বনে গেছেন নাহিদ রানা।

এই ম্যাচে জিততে হলে ইতিহাস রচনা করতে হতো পাকিস্তানকে। গড়তে হতো চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। শুরুটা মন্দ ছিল না পাকিস্তানের। ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। নাহিদ রানা-তাসকিন আহমেদদের পেস আর তাইজুলদের স্পিন ঘূর্ণিতে শেষ বিকেলে চোখে সরষে ফুল দেখেছে পাকিস্তানের ব্যাটাররা।  তবে শেষটা রাঙাল বাংলাদেশ।

এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪১৩ রান তুলেছিল বাংলাদেশ। আর পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ব্যাট ছাড়লে ২৬৭ রানের লক্ষ্য পায় পাকিস্তান।  জবাব দিতে নেমে ১৬৩ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ১০৪ রানের জয় পেয়েছে শান্ত-লিটনরা।

মঙ্গলবার (১২ মে) লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। তাসকিন আহমেদের দুর্দান্ত ডেলিভারিতে মাত্র ২ রান করে লিটন দাসের হাতে ক্যাচ দেন ইমাম-উল-হক। এরপর মধ্যাহ্নভোজের বিরতির পর মেহেদী মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজান আওয়াইস, করেন মাত্র ১৫ রান।

বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক শান মাসুদও। নাহিদ রানার গতিময় বোলিংয়ে ব্যাটের কানায় লেগে বল যায় লিটনের গ্লাভসে, ২ রানেই বিদায় নেন তিনি।

তবে চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা কিছুটা প্রতিরোধ গড়েন। দুজন মিলে যোগ করেন ৫১ রান। কিন্তু ফিফটি তুলে নেওয়া ফজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল। ১১৩ বলে ১১ চারে ৬৬ রান করেন তিনি। পরের ওভারেই সালমান আগাকে ফেরান তাসকিন আহমেদ। ফেরার আগে ৩৯ বলে ২৬ রান আসে তার ব্যাট থেকে।

ষষ্ঠ উইকেটে দলকে চাপমুক্ত করার চেষ্টা চালাচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সৌধ শাকিল। কিন্তু এই দুই ব্যাটারকেই ফেরান নাহিদ রানা। তার বলটি অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে বেরিয়ে যাচ্ছিল, তাতে ড্রাইভ খেলতে চেয়েছিলেন শাকিল। কিন্তু ব্যাটের কোণায় লেগে বল লিটনের হাতে চলে যায়। পরের ওভারেই রানার ১৪৭ কি.মি. গতির ইন-সুইঙ্গারে লাইন মিস করে বোল্ড হন রিজওয়ান। 

এরপরে তাইজুলের আর্ম বল বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়ে ফেরেন হাসান আলী। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

পাকিস্তানের শেষ দুটি উইকেটও নিজের ঝুলিতে পুরেন নাহিদ। নোমাল আলিকে বোকা বানানোর পর শাহিন শাহর উইকেটও ছিনিয়ে নেন গতিময় এই পেসার। তাকে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার তুলে নেন নাহিদ। তার এমন কীর্তিতে বাংলাদেশও ঐতিহাসিক জয় তুলে নেয়।

এর আগে, চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান তুলেছিল বাংলাদেশ। অধিনায়ক শান্ত ৫৮ ও মুশফিক ১৬ রানে অপরাজিত ছিলেন। তবে পঞ্চম দিনে শান্ত ৮৭, মুশফিক ২২, লিটন ১১, মেহেদী মিরাজ ২৪, তাইজুল ৩ ও তাসকিন আহমেদ ১১ রান করে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন। এ ছাড়া চতুর্থ দিনে মাহমুদুল জয় ৫, সাদমান ১০ ও মুমিনুল ৫৬ রান করেছিলেন।

বল হাতে বাংলাদেশের নাহিদ রানা ৪০ রানে ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। 

আগামী ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান।

 

সর্বশেষ পাওয়া সংবাদ