বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা
advertisement
শেয়ারবাজার

ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিসূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫ টাকা ৯৭ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১০ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১০ টাকা ৪৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৭ টাকা ৮৩ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল। আগের হিসাব বছরে ছিল ৩৮.৫০ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ