বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
শেয়ারবাজার

বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তুলবে ট্রাস্ট ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে তালিকাভুক্ত ব্যাংকিং প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (১৩ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাস্ট ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে সাব-অর্ডিনেটেড বন্ড। যা হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটির বিপরীতে কোনো জামানত রাখা হবে না। মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ