বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
advertisement
শেয়ারবাজার

ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭৬ পয়সা আয় হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ২ টাকা ১৬ পয়সা আয় হয়েছিল।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির অপারেটিং ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৯ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ৫৯ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৫ টাকা ৯১ পয়সা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ