সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: ঈদের আগের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ৯ কোটি ৯৮ লক্ষ ৪৯ হাজার ৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২৩ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৩৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৪.৬১ পয়েন্ট বেড়ে ৫১১৭.৮১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯.৭০ পয়েন্ট বেড়ে ১৮২১.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.১৩ পয়েন্ট বেড়ে ১১০৮.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ক্রিস্টাল ইন্সুঃ, বীচ হ্যাচারী, আলিফ ইন্ডা:, প্রগতি লাইফ ইন্সুঃ, রূপালি লাইফ ইন্সু:, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুড, সী পার্ল, সেন্ট্রাল ফার্মা ও ই জেনারেশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিগসেী ফুটওয়্যার, এটলাস বাংলা, সমতা লেদার, গোল্ডেন জুবলি মি. ফা., গ্লোবাল হেভি, রূপালি লাইফ ইন্সু:, সেন্ট্রাল ইন্সুঃ, হাক্কানি পাল্প, শেফার্ড ইন্ডা: ও দেশ জেনারেল ইনাডা:।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ফাইন্যান্স, বিডি ওয়েল্ডিং, খান ব্রাদার্স পিপি, শ্যামপুর সুগার, এফএএস ফাইন্যান্স, তৌফিকা ফুড, পিপলস লিজিং, সোনালি আঁশ, ই জেনারেশন ও আমান কটন।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৩৩৫৯৩৮৫৮৬৯৮৮.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ