বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২২৪টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এটলাস বাংলাদেশের শেয়ার দর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ।

আর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ৯.৮৫ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৯.৭৭ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯.০৩ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৮.৯৭ শতাংশ, হাক্কানি পাল্পের ৮.৮৩ শতাংশ, শেফার্ডি ইন্ডাস্ট্রিজের ৮.৫৯ শতাংশ এবং দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৭.৮৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ