সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
শেয়ারবাজার

প্রিমিয়ার ব্যাংকের ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল।

ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল সহ ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন; আব্দুস সালাম মুর্শেদী, এমপি; শফিকুর রহমান, জামাল জি. আহমেদ, নাহিয়ান হারুন, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক, কাইজার এ. চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডা. এইচ. বি. এম. ইকবাল, ব্যাংকের সম্মানিত গ্রাহক ও শেয়ারহোল্ডারবৃন্দ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং গণমাধ্যমসহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তিনি অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে ব্যাংকের সবাইকে একযোগে কাজ করতে আহবান জানান।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন:

প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের আয় ও সম্পদ বেড়েছে

প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর

প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করলো প্রিমিয়ার ব্যাংক

রেমিট্যান্স সেবা সহজ করতে প্রিমিয়ার ব্যাংক ও নেক মানি ট্রান্সফারের চুক্তি

সর্বশেষ পাওয়া সংবাদ