বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

মেঘনা সিমেন্টের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড’-এর পরিবর্তে ‘মেঘনা সিমেন্ট মিলস পিএলসি’ হবে। ১২ জুন থেকে কোম্পানিটি মেঘনা সিমেন্ট মিলস পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ