বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১টি কো¤পানির ৯ কোটি ৯৭ লক্ষ ৬৬ হাজার ১৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১৮ কোটি ৭৮ লক্ষ ৫২ হাজার ৫৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬৫.৬৭ পয়েন্ট কমে ৫১০৫.৮৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৩.৬৭ পয়েন্ট কমে ১৮১১.৭৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.১৭ পয়েন্ট কমে ১১০৩.৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৩৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ওরিয়ন ফার্মা তৌফিকা ফুড, সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, ফরচুন সুজ, সী পার্ল বীচ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস ও ব্র্যাক ব্যাংক ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- সানলাইফ ইন্স্যুরেন্স, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, সেন্ট্রাল ফার্মা, এটলাস বিডি, জেএমআই হসপিটাল, ইউনিলিভার, মার্কেন্টাইল ব্যাংক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, উত্তরা ব্যাংক ও বার্জার পেইন্টস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- কে এন্ড কিউ, সোনালী পেপার, জেএমআই সিরিঞ্জ, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., উছমনিয় গ্লাস, আনোয়ার গ্যালভানাইজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক ও একমী পেসটিসাইড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৩৩৮২৪৮২৪৬২৯৬.০০

▐ সর্বশেষ পাওয়া সংবাদ