সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে রেসের ফান্ডের লেনদেন নিষেধাজ্ঞা প্রত্যাহার

পুঁজিবাজার ডেস্ক: ব্লক মার্কেটে বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ৯ মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচায় নিষেধাজ্ঞা আরোপ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিএসইসির দেওয়া এ নিষেধাজ্ঞা ৯ জুন থেকে শুরু হয়েছে। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির ওপর এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে পাবলিক মার্কেটে আগের নিয়মেই ফান্ডগুলোর লেনদেন চলবে।

জানা যায়, বর্তমানে রেস পরিচালিত ৯টি মিউচুয়াল ফান্ড স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত আছে। ফান্ডগুলো হচ্ছে-এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

তবে ব্লক মার্কেটে রেস পরিচালিত ফান্ডগুলোর লেনদেনে কেন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার নির্দিষ্ট কোন কারণ জানায়নি বিএসইসি। তবে বিএসইসি সূত্রে জানা গেছে, রেস পরিচালিত ফান্ডগুলোতে কোনো অনিয়ম আছে কি-না সে বিষয়ে তদন্ত চলছে। এর অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ