রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৭৪ কোম্পানির ৭০ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৬ জানুয়ারি) ব্লক মার্কেটে মোট ৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৪ লাখ ৪৩ হাজার ১২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭০ কোটি ৩ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটি ১১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটি আজ ১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি আজ ৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ২ কোটি ১৭ লাখ, বিএটিবিসি ২ কোটি ৪৩ লাখ, বিকন ফার্মা ৩ কোটি ১৫ লাখ, ব্রাক ব্যাংক ১ কোটি ৮৪ লাখ, বিএসআরএম স্টিল ১ কোটি ২৭ লাখ, গ্রামীণফোন ২ কোটি ৭৭ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ১৫ লাখ, মেট্রো স্পিনিং ১ কোটি ১ লাখ, মুন্নু সিরামিকস ২ কোটি ২ লাখ, ওরিয়ন ফার্মা ১ কোটি ২ লাখ, পাওয়ার গ্রীড ১ কোটি ৭৩ লাখ, সোনালী পেপার ৩ কোটি ৫৪ লাখ ও স্কয়ার ফার্মা ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ