বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি
advertisement
শেয়ারবাজার

শ্রমিক ফান্ড গঠন করেনি আমরা টেকনোলজিস : নিরীক্ষক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিস কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ি ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করে না। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, প্রতি বছর নিট মুনাফার ৫% ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা কর্মীদের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু আমরা টেকনোলজিস কর্তৃপক্ষ আইন বিশেষজ্ঞের পরামর্শের ভিত্তিতে এই ফান্ড গঠন করেনি।

এদিকে মজুদ পণ্যের সঠিক ব্যবহার নিয়ে নিরীক্ষকের শঙ্কার আলোকে আমরা টেকনোলজিস কর্তৃপক্ষ জানিয়েছে, সব মজুদ পণ্য হিসাব বহিতে উল্লেখ করা মূল্যে ব্যবহার করা হবে।

আমরা টেকনোলজিসের অগ্রিম কর (এআইটি) হিসাবে ২১ কোটি ৩৮ লাখ টাকা রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে এই এআইটি রিফান্ড হিসাবে কোম্পানি কর্তৃপক্ষ এখনো দাবি করেনি।

উল্লেখ্য, ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আমরা টেকনোলজিসের পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৪ কোটি ৭১ লাখ টাকা। এরমধ্যে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৬৯.৯৯ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ