বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

গতসপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৭.২৪%

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬২টির দর বেড়েছে, ১০৮টির দর কমেছে, ২১০টির দর অপরিবর্তিত রয়েছে এবং ২০টির লেনদেন হয়নি।

অন্যদিকে বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৭.২৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কিছুটা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৯১৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯৮৮ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকার বা ৮৭.২৪ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২১ দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৩০ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেড়েছে।
ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১০৮টির। আর ২১০টির দাম ছিল অপরিবর্তিত।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে কমেছে বাজার মূলধন। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৯১৬ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার টাকার বা দশমিক ৭৮ শতাংশ।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ২৪৬ টাকা। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন নেমেছে ৭ লাখ ৫৪ হাজার ৬৯২ কোটি ৩৩ লাখ ৪৫৪ টাকায়।

সর্বশেষ পাওয়া সংবাদ