রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী হারুন অর রশীদসহ পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট
advertisement
শেয়ারবাজার

সি পার্ল বিচের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এ’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’।

৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত প্রাসঙ্গিক ও গুনগততথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৮১ টাকা যা ২০২২ সালে ছিল ১.৩৪ টাকা, ২০২১ সালে ছিল .৬১ টাকা, ২০২০ সালে ছিল (.০৯) টাকা, ২০১৯ সালে ছিল .৪৪ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১৬.৮২ টাকা যা ২০২২ সালে ছিল ১১.৭৭ টাকা, ২০২১ সালে ছিল ১০.৬৩ টাকা, ২০২০ সালে ছিল ১০.০৬ টাকা, ২০১৯ সালে ছিল ১০.৬৬ টাকা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ