মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

দরবৃদ্ধির শীর্ষে ওআইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০২ টি কোম্পানির মধ্যে ১৭৩ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে ওআউমেক্স ইলেকট্রোডস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১.৮ টাকা বা ৬ দশমিক ৮৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৬.২ টাকা থেকে ২৮.২ টাকার মধ্যে। এদিন শেয়ারের ওপেনিং মূল্য ছিল ২৬.২ টাকা এবং সমাপনি দর ২৮ টাকা যা আগের কার্যদিবসে ছিল ২৬.২ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ১৮.৬ টাকা থেকে ৩৪.৮ টাকার মধ্যে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা টাকা বা ৬ দশমিক ৪০ শতাংশ। মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে ৩৫ টাকা থেকে ৩৭.৮ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ৩৪.৪ টাকা আজকের ওপেনিং দর ছিল ৩৫.৪ টাকা এবং দিন শেষে সমাপনি দর ৩৬.৬ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২৭ টাকা থেকে ৬০.৭ টাকার মধ্যে।

এ তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের আগের দিনের তুলনায় শেয়ারদর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৪৫ শতাংশ। মঙ্গলবার সারাদিন কোম্পানিটির শেয়ারদর ওঠানামা হয়েছে হয়েছে ২৩.১ টাকা থেকে ২৪.৭ টাকার মধ্যে। গতকালের সমাপনি দর ছিল ২২ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৪ টাকা এবং দিন শেষে সমাপনি দর ২৩.২ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ওঠানামা করেছে ২০ টাকা থেকে ৪২.৬ টাকার মধ্যে।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির ক্লোজিং প্রাইজ ছিল- লিগাসি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ১২.৩ টাকা, সিকদার ইন্সেুরেন্স কোম্পানি লিমিটেডের ২২.৫ টাকা, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৫.১ টাকা, বাংলাদেশ অটোকারস লিমিটেডের ৯১.৯ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ২৯ টাকা, এইচ আর টেক্সটাইল লিমিটেডের, ৩১.৮ টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৫৫.১ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ