রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
যশোরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী হারুন অর রশীদসহ পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক
advertisement
সারাদেশ

যশোরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোর কেশবপুর উপজেলায় ধানক্ষেতে স্যালোমেশিনের পানি জমে তৈরি হওয়া গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে  উপজেলার পাজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। একই স্থান থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাঁদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়েক দিন আগে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ওসি আরও জানান, মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ