মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ম্যারিকোর

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪–ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় ২৭ শতাংশ বেড়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময়ে ৩৪ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ২৬ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা নয় মাসে (এপ্রিল’২৩-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪৬.২৩ টাকা যা ২০২৩ সালে ছিল ১২২.৯৩ টাকা, ২০২২ সালে ছিল ১১২.৮২ টাকা, ২০২১ সালে ছিল ৯৮.৬৯ টাকা ও ২০২০ সালে ছিল ৮৪.০১ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ২৬০.৬৪ টাকা যা ২০২৩ সালে ছিল ১১৩.৮৫ টাকা, ২০২২ সালে ছিল ৮৫.৩৭ টাকা, ২০২১ সালে ছিল ৫১.৯৫ টাকা ও ২০২০ সালে ছিল ৪৪.০৫ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ