মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

প্রথমার্ধে আয় বেড়েছে ইনডেক্স আগ্রোর

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে।

আলোচ্য হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.০৭ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ২.০৬টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি ২০২৪ -২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ১.০৬ টাকা যা আগের হিসাব বছরে একই সময় ছিল ১.০৪ টাকা গত ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ৮২ টাকা ২৮ পয়সা যা ৩০ জুন ২০২৪ সালে ছিল ৮২ টাকা ১৪ পয়সা।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৪৮ টাকা যা ২০২৩ সালে ছিল ৫.২২ টাকা, ২০২২ সালে ছিল ৫.০৯ টাকা, ২০২১ সালে ছিল ৫.৬৩ টাকা ও ২০২০ সালে ছিল ৬.৭৮ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৮২.১৪ টাকা যা ২০২৩ সালে ছিল ৭৭ টাকা, ২০২২ সালে ছিল ৬২.৯৩ টাকা, ২০২১ সালে ছিল ৫৮.২৭ টাকা ও ২০২০ সালে ছিল ৫১.৮১ টাকা।

এছাড়া, গত ৩ বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ,২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ