মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

আরএকে সিরামিক্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড লভ্যাংশ ঘােষণা করেছে। সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত বছরের জন্য নগদ ১০ শতাংশ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ২৩ পয়সা আগের হিসাব বছরে একই সময় যা ছিল ১৮ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মার্চ বেলা ১১টায় ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ১২.৫০ শতাংশ নগদ , ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে (.০৬) টাকা যা ২০২৩ সালে ছিল ১.৪৪ টাকা, ২০২২ সালে ছিল ১.৫৭ টাকা, ২০২১ সালে ছিল ২.১২ টাকা ও ২০২০ সালে ছিল .৭৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১৭.২৩ টাকা যা ২০২৩ সালে ছিল ১৮.২৯ টাকা, ২০২২ সালে ছিল ১৭.৮৫ টাকা, ২০২১ সালে ছিল ১৭.৫৩ টাকা ও ২০২০ সালে ছিল ১৬.৪১ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ