রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
3rd Quarter Financial Statements of Al-Arafah Islami Bank PLC. যশোরে ধানক্ষেত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা যুবসমাজ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী হারুন অর রশীদসহ পুলিশের ৮ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড
advertisement
শেয়ারবাজার

বেস্ট হোল্ডিংসের নাম পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের নাম পরিবর্তনের সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘বেস্ট হোল্ডিংস লিমিটেডের’ -এর পরিবর্তে ‘বেস্ট হোল্ডিংস পিএলসি’ হবে।

আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি, ২০২৫) থেকে কোম্পানিটি ‘বেস্ট হোল্ডিংস পিএলসি‘ নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১৫০০ কোটি মূলধন নিয়ে ২০২৪ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৫৯ কোটি ২০ লাখ। রিজার্ভে রয়েছে ৪৬৩৭ কোটি ৩০ লাখ ৫১ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১০৫ কোটি ৯২ লাখ ৩০ হাজার ৩৬৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬৫.৩৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২০.৩৮ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৪.২৮ শতাংশ শেয়ার।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ