মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা আসছে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংককে গভর্নরের কঠোর নির্দেশনা চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা, সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

পাওয়ার গ্রিডের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিডের পর্ষদ সভার পুন:নির্ধারিত তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা ১৬ জানুয়ারির পরিবর্তে আগামী ১৮ জানুয়ারি সন্ধা ৬টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -৮.৭৯ টাকা যা ২০২২ সালে ছিল ১.৭২ টাকা, ২০২১ সালে ছিল ৪.৭৪ টাকা, ২০২০ সালে ছিল ৪.৪৫ টাকা ও ২০১৯ সালে ছিল ৮.৩৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১৫৯.৪৭ টাকা যা ২০২২ সালে ছিল ১৩৩.৬৬ টাকা, ২০২১ সালে ছিল ১২০.৬৭ টাকা, ২০২০ সালে ছিল ১১০.৩৯ টাকা ও ২০১৯ সালে ছিল ১৪৩.৭৬ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ