মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

জেএমআই সিরিঞ্জসের পর্ষদ সভা ২৯ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জস ও মেডিকেল ডিভাইস লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৯ জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (‘অক্টোবর-ডিসেম্বর’) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি মূলধন নিয়ে ২০১৩ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫ লাখ ৬০ হাজার। রিজার্ভে রয়েছে ৫৯ কোটি ৫৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ৩ কোটি ৫৬ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৭৯.৬৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৪.৭৭ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৫.৫৯ শতাংশ শেয়ার।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ