মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

প্রাইম ইন্সুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন্ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএএ’ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-১’।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সালের সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক গুনগত তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৩ টাকা যা ২০২২ সালে ছিল ২.৩৮ টাকা, ২০২১ সালে ছিল ২.০১ টাকা, ২০২০ সালে ছিল ১.৩১ টাকা ও ২০১৯ সালে ছিল .৪৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ২০.৯৩ টাকা যা ২০২২ সালে ছিল ১৯.৫১ টাকা, ২০২১ সালে ছিল ১৮.৬৩ টাকা, ২০২০ সালে ছিল ১৭.৬২ টাকা ও ২০১৯ সালে ছিল ১৬.৩১ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ