শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

শমরিতা হসপিটালের উদ্যোক্তার শেয়ার বিক্রয় নিশ্চিতকরণ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার বিক্রয় নিশ্চিত করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, শমরিতা হসপিটাল লিমিটেডের উদ্যোক্তা শামসা চৌধুরি নিকট মোট ২০ লাখ ৬ হাজার ১৮ টি শেয়ার ছিল। এর মধ্যে তিনি ১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রয় নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাজারের বিদ্যমান দামে তিনি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

পর্যবেক্ষনে দেখা যায়, শমরিতা হসপিটাল লিমিটেড ৫০ কোটি মূলধন নিয়ে ১৯৯৭ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির পরিশোধিত মূলধন ২১ কোটি ৮০ লাখ ১০ হাজার। রিজার্ভে রয়েছে ৭৪ কোটি ১১ লাখ টাকা । কোম্পানিটির মোট শেয়ার ২ কোটি ১৮ লাখ ৮৯৭ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৫.১৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৯ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .০১ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৫.৮১ শতাংশ শেয়ার

সর্বশেষ পাওয়া সংবাদ