বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ারদর বৃহস্পতিবার (২ জানুয়ারি) আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ০২ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। এতে শেয়ারবাজারে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ৯৮ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। আর ৮০ পয়সা বা ৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডাচ্-বাংলা ব্যাংকের ৫ দশমিক ৮২ শতাংশ, ফাইন ফুডসের ৫ দশমিক ৭৯ শতাংশ, এবি ব্যাংকের ৫ দশমিক ১৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪ দশমিক ১৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪ দশমিক ০৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৩ দশমিক ৫০ শতাংশ এবং আমান কটন ফাইব্রাস লিমিটেডের ৩ দশমিক ৪২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ