বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
শেয়ারবাজার

বিনিয়োগের আগে জেনে নিন ওয়ালটন হাই-টেক সম্পর্কে

মো:মাহিদুল ইসলাম ।। বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির (পিই রেশিও) যত কম বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারনত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয় এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আর ও বেশি গুরুত্বর্পূণ হচ্ছে নিট সম্পদ মূল্য (এনভি), এটা যত বেশী বিনিয়োগের জন্য ততই উত্তম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪.৭৮ টাকা যা ২০২৩ সালে ছিল ২৫.৮৪ টাকা, ২০২২ সালে ছিল ৪০.১৬ টাকা, ২০২১ সালে ছিল ৫৪.২১ টাকা ও ২০২০ সালে ছিল ২৪.২১ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৩৭৯.৩০ টাকা যা ২০২৩ সালে ছিল ৩৪৩.৭৩ টাকা, ২০২২ সালে ছিল ৩৩৪.৬৮ টাকা, ২০২১ সালে ছিল ৩১১.৫৯ টাকা ও ২০২০ সালে ছিল ২৬৪.৪৮ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে নগদ ৩৫০ শতাংশ, ২০২৩ সালে নগদ ৩০০ শতাংশ, ২০২২ সালে নগদ ২৫০ শতাংশ, ২০২১ সালে নগদ ২৫০ শতাংশ ও ২০২০ সালে ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৬০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২০ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩ টি।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ নভেস্বর ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৭৩.০৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে .৫০ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে .০৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৬.৩৪ শতাংশ শেয়ার ।

৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানির শর্ট টার্ম লোন ২৩৭৫ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা। লং টার্ম লোন ৫৭৮ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা। একই সময় রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ১১০৯৪ কোটি ২ লাখ টাকা।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৪২৮.৯০ টাকা থেকে ১০৪৭.৭০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪৮৬.৮০ টাকা। ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ