শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
শেয়ারবাজার

এনার্জিপ্যাকের এজিএমে ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

কর্পোরেট ডেস্ক: আর্থিক খাতের সাম্প্রতিক অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসায়িক প্রবৃদ্ধির অমিত সম্ভাবনা রয়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর, ২০২৪) রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুমায়ুন রশীদ এভাবেই তার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারহোল্ডারদের উদ্দেশে তিনি বলেন, “আগামীতে বাজার আরও চাঙ্গা হবে। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতে ব্যবসা আরও বেশি লাভজনক হয়ে উঠবে। ”এই সাধারণ সভায় অন্যান্য বোর্ড পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম। বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চ সুদহার, বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও মুদ্রাস্ফীতি জনিত কারণে এ বছর শেয়ারহোল্ডারদের কোনো নগদ লভ্যাংশ (ডিভিডেন্ড) প্রদান করা হবে না। এসময় শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হুমায়ুন রশীদ বলেন, “বর্তমানে সারা বিশ্ব মুদ্রাস্ফীতি, যুদ্ধ ও সংঘাতের মতো নানা সঙ্কটের মুখোমুখি হচ্ছে। ফলে, এই বছর আমাদের শেয়ারহোল্ডারদের কোনো নগদ লভ্যাংশ দেওয়া সম্ভব হচ্ছে না।” একইসাথে, তিনি প্রতিষ্ঠানের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে বলেন, “আমরা খুব শীঘ্রই সঙ্কট মোকাবিলা করতে সক্ষম হবো। আমাদের অংশীদাররা এতোদিন আমাদের ওপর আস্থা রেখেছেন। আগামীতেও আমাদের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদী আমরা।”

সর্বশেষ পাওয়া সংবাদ