শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
শেয়ারবাজার

ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে ৫ ব্যক্তি ও ২ কোম্পানিকে ৬০ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ৫ ব্যক্তি ও দুই কোম্পানি এবং দুটি ফান্ডকে ৬০ কোটি ২১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩৫ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২১ জুন থেকে ২০২২ সালের ১২ অক্টোবর পর্যন্ত সময়কালে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেনে কারসাজি ও সিকিউরিটিজ আইন ভঙ্গের প্রমাণের ভিত্তিতে আলোচিত জরিমানা করা হয়।

যেসব ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তারা হলেন- মিসেস নুরুন নাহার করিম, ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম, বিকন ফার্মাসিউটিক্যালসের পরিচালক রিসানা করিম, সোহেল আলম ও মি. মো: এখলাসুর রহমান।

এছাড়া ও জরিমানার কবলে পড়া কোম্পানি দুটি হলো – বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ও বিকন মেডিকেয়ার লিমিটেড ও ফান্ড দুটি হচ্ছে বিকন ফার্মার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) ও বীকন ফার্মার এমপ্লয়ি গ্রাচুইটি ফান্ডকে (ইজিএফ) জরিমানা করা হয়েছে।

জরিমানাকৃত ব্যাক্তিদের মধ্যে রিসানা করিমকে ৬ কোটি টাকা, মো. সোহেল আলমকে ১৮ কোটি ৪০ লাখ টাকা, নূরুন নাহার করিমকে ১০ লাখ টাকা, মোহাম্মদ এবাদুল করিমকে ১৩ কোটি ১৫ লাখ টাকা এবং এখলাসুর রহমানকে ১৪ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ইপিএফকে ১ কোটি ৪৫ লাখ টাকা, বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ইজিএফকে ১ কোটি টাকা, বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডকে ১ লাখ টাকা, বিকন মেডিকেয়ার লিমিটেডকে ৫ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ