সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

রূপালী ব্যাংকের ইজিএম ও এজিএমের তারিখ পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় ব্যাংকটির ইজিএম ও এজিএম অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রূপালী ব্যাংকের ৯ম ইজিএম ও ৩৮তম এজিএম আগামী ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

এর আগের ঘোষণা অনুযায়ী, ব্যাংকটির ইজিএম ও এজিএম ৩০ জুলাই সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

জানা যায়, সরকারি ইক্যুইটির বিপরীতে সাধারণ শেয়ার ইস্যু, অনুমোদিত মূলধন বাড়ানো এবং পরিচালকদের সম্মানী বৃদ্ধি করাকে কেন্দ্র করে বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে রূপালী ব্যাংক পিএলসি। তবে ইজিএম ও এজিএমের তারিখ পরিবর্তন করা হলেও এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ