মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারে বিকল্প জীবিকা সহায়তা দিলো এমটিবি ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বেলকুচিতে নকল চিপস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার ঘরের মাঠে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ স্বর্ণ ও রুপার দাম কমলো, জেনে নিন কোনটির ভরি কত? জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে : প্রধানমন্ত্রী টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা ৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ার বাজার

বোনাস লভ্যাংশ পাঠালো আইএফআইসি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক পিএলসির ঘোষিত বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আইএফআইসি ব্যাংক ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে বেনিফিশিয়ারি ওনারস (বিও) হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, আলোচ্য বছরে আইএফআইসি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

এদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৪ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় তথা ইপিএস ১১ পয়সা কমেছে। এদিকে ২০২৪ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৬ পয়সা, যা ২০২৩ সালের ৩১ মার্চে ছিল ১৮ টাকা ৭০ পয়সা। আর এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৩ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময় ২ টাকা ৯৭ পয়সা ছিল।

এর আগে ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ব্যাংকটির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ নগদ ও ২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮২ পয়সা।

আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ২০ পয়সা। এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৮ পয়সা। আর আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৯ পয়সা (ঘাটতি)।

ব্যাংক খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৪ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১ হাজার ৯২২ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির ১৯২ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৬৪৮টি শেয়ার রয়েছে।

এই সম্পর্কিত আরো

চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারে বিকল্প জীবিকা সহায়তা দিলো এমটিবি ফাউন্ডেশন

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

বেলকুচিতে নকল চিপস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার

ঘরের মাঠে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

স্বর্ণ ও রুপার দাম কমলো, জেনে নিন কোনটির ভরি কত?

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী