বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৬৪টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

আজ সোমবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গোল্ডেন সনের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ।

আর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৭৭ শতাংশ, একমি পেস্টিসাইডের ৯.৬৯ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৯.৩৪ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৯.২৬ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৮.৭১ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ৮.৬৩ শতাংশ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৮.৫৪ শতাংশ দর বেড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ