রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬ টি কো¤পানির ২৭ কোটি ৪৪ লক্ষ ৩২ হাজার ৬৩৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৭০ কোটি ৭০ লাখ ৫৯ হাজার ৩১৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১২৩.৭২ পয়েন্ট বেড়ে ৫৪৯৭.৫৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩৮.৪০ পয়েন্ট বেড়ে ১৯৫১.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২২.১৪ পয়েন্ট বেড়ে ১২০৮.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬৫টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, সী পার্ল, আলিফ ইন্ডা:, বিএটিবিসি, সাইফ পাওয়ার, এশিয়াটিক ল্যাব, তৌফিকা ফুড লাভেলো, বেস্ট হোল্ডিং ও মালেক স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফনিক্স ফাইন্যান্স, এস আলম কোল্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., আফতাব অটো, সিলকো ফার্মা, খান ব্রার্দাস পিপি, দেশবন্ধু পলিমার, ইস্কয়ার নিট কম্পোজিট, আমান কটন ও ওয়েস্টার্ন মেরিন।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালি লাইফ ইন্সুঃ, নিউ লাইন, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, বিআইএফসি, পিপলস ইন্সুঃ, হাক্কানি পাল্প, ওয়াটা কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যাল, উসমানিয়া গ্লাস ও আলহাজ¦ টেক্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭১০৬৩২৫৩০৭১৫.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ