সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪ টি কোম্পানির ১২ কোটি ৬৪ লক্ষ ৪৬ হাজার ২৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪০ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৩০৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১১.৭৯ পয়েন্ট বেড়ে ৫৩৪০.১৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.০১ পয়েন্ট কমে ১৯০৪.৬৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.২৭ পয়েন্ট কমে ১১৭৭.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বীচ্ হ্যাচারী, স্যালভো কেমিক্যাল, আলিফ ইন্ডা:, এশিয়াটিক ল্যাব, মালেক স্পিনিং, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক মি. ফা., ফারইস্ট নিটিং ও জেমিনী সী ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আফতাব অটো, নাভানা সিএনজি, কন্টিনেন্টাল ইন্সুঃ, সেন্ট্রাল ইন্সুঃ, দেশ জেনারেল ইন্সুঃ, মেঘনা ইন্সুঃ, গোল্ডেন সন, মালেক স্পিনিং, রহিমা ফুড ও ফিনিক্স ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামিক ফাইন্যান্স, বিআইএফসি, প্রগতি লাইফ ইন্সুঃ, ইউনিলিভার কনজ্যুমার, স্টাইলক্র্যাফট, মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, ইউনাইটেড ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট ও ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬০৫৪০৬৩৯৮৭৬১.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ