সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

ন্যাশনাল লাইফের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক : ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের ব্যালেন্সসীট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করেছেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম। সভায় আরও অংশ নেন পরিচালক মতিউর রহমান, মো. শহীদুল ইসলাম চৌধুরী, বিলকিস নাহার, এএসএম মাঈন উদ্দিন মোনেম, ডা. শামীম খান, সৈয়দ মিনহাজ আহমেদ, জাকির আহমেদ খান, দাস দেব প্রসাদ, উদ্যোক্তা শেয়ারহোল্ডার শফিকুর রহমান টিটু ও মো. ইমরুল আলম, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, এডিশনাল এমডি মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান।

image

সভায় কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। অংশ নেওয়া শেয়ারহোল্ডাররা তাদের বক্তব্যে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম সংযুক্ত শেয়ারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন

সর্বশেষ পাওয়া সংবাদ