সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮ টি কোম্পানির ১৪ কোটি ৫৮ লক্ষ ২৫ হাজার ৪৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১২ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ৫৯২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৭.০১ পয়েন্ট কমে ৫৩২৮.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.৯৩ পয়েন্ট কমে ১৯০৯.৬৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৫১ পয়েন্ট কমে ১১৮০.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, সাইফ পাওয়ার, সিটি জেনারেল ইন্সুঃ, বীচ্ হ্যাচারী, আলিফ ইন্ডা:, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ওয়ালটন হাই টেক ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ল্যাম্পস, সাইফ পাওয়ার, দেশ গার্মেন্ট, ইসলামি ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, এডিএন টেলিকম, হাইডেলবার্গ সিমেন্ট, রহিমা ফুড, জেএমআই সিরিঞ্জ ও পেপার প্রসেসিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বে-লিজিং, ইউনিয়ন ক্যাপ, ইউনিলিভার কনজ্যুমার, সোনালি আঁশ, এএফসি অ্যাগ্রো, পূরবী জেনারেল ইন্সুঃ, সোনালি পেপার, হামি ইন্ডাঃ, প্রগতি লাইফ ইন্সুঃ ও বীকন ফার্মা।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬২১৫৫৮৮৫৪৬৪৩.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ