সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় উত্থানে বাড়লো লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০১ট কোম্পানির ১৭ কোটি ৭০ লক্ষ ৭২ হাজার ৮০৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭০৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার ৯৬৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫২.৬৯ পয়েন্ট বেড়ে ৫৩৫৫.৪১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৮.৭৩ পয়েন্ট বেড়ে ১৯২২.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.৬৯ পয়েন্ট বেড়ে ১১৮৩.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- পূবালি ব্যাংক, ইউনিলিভার, সিটি জেনারেল ইন্সুঃ, বিএটিবিসি, রেনেটা লিঃ, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডা:, রূপালি লাইফ ইন্সুঃ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ও পিপলস ইন্সুঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ল্যাম্পস, ওয়াটা কেমিক্যাল, মনোস্পুল পেপার, সাইফ পাওয়ার, পেপার প্রসেসিং, মাইডাস ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, এনভয় টেক্স ও ওয়ালটন হাই টেক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, মেঘনা লাইফ ইন্সুঃ, এটলাস বাংলা, সোনালি লাইফ ইন্সুঃ, খান ব্রাদার্স পিপি, এসইএমএল আইবিবিএল এসএফ, স্যালভো কেমিক্যাল, শ্যামপুর সুগার, এসইএমএল, এলইসি মি. ফা. ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬১৫০৮১৪২৩৪৪৪.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ