সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১৩ কোটি ১৩ লক্ষ ৯০ হাজার ৪৬৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫২৪ কোটি ৫৬ লক্ষ ৬২ হাজার ৪৯৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২১.৬৫ পয়েন্ট বেড়ে ৫২৪১.৮৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯.৯৫ পয়েন্ট বেড়ে ১৮৭৭.৯৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৭১ পয়েন্ট বেড়ে ১১৪৯.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিলিভার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বীচ হ্যাচারী, ব্র্যাক ব্যাংক, সী পার্ল বীচ, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, বিএটিবিসি, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটোরিজ ও ফরচুন সুজ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মি. ফা., সিএপিএম আইবিবিএল মি. ফা., সিকদার ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভী কেমিক্যাল, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, আইএফআইএল ইসলামিক মি. ফা., আইসিবি, এটলাস বাংলাদেশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফা. ও কপারটেক ইন্ডাস্ট্রিজ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার্স্ট ফাইন্যান্স, লিন্ডে বাংলা, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল পেপার, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ. বিআইএফসি, খান ব্রাদার্স পিপি, লিগ্যাসী ফুটওয়্যার ও জেমিনী সী ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৯৬৩৪৯৭৫৬২২৬.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ