বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
শেয়ারবাজার

সূচকের সাথে কমেছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজার ডেস্কসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৪ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ২৮১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৭৯ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ৮৩৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৬.৯৫ পয়েন্ট কমে ৫২২০.১৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯.৫১ পয়েন্ট কমে ১৮৬৭.৯৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৮০ পয়েন্ট কমে ১১৪২.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, সী পার্ল বীচ, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, বিএটিবিসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বীচ হ্যাচারী, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, ইউনিলিভার, তৌফিকা ফুড ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সমতা লেদার, প্যাসিফিক ডেনিমস, আইসিবি, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, ইভিন্স টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ইউনিলিভার, লিগ্যাসী ফুটওয়্যার, আলিফ ম্যানুফেকচারিং কোঃ ও পেপার প্রসেসিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অ্যাপেক্স স্পিনিং, আল-হাজ¦ টেক্সটাইল, সোনালী পেপার, নিউ লাইন ক্লথিং, জেমিনী সী ফুড, জেএমআই সিরিঞ্জ, মুন্নু এগ্রো, ইস্টার্ন ক্যাবলস, এসকে ট্রিমস ও ওরিয়ন ইনফিউশন।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৫৯৮৩৬৫২৪৮৬৫.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ