সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে নর্দান জুট


পুঁজিবাজার ডেস্ক:
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৩২টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের।

আজ রোববার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ২.৯৮ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ২.৯৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্টাইলক্র‌্যাফ্ট লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রিস্টাল ইন্সুরেন্সের ২.৯৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২.৯৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ২.৯৬ শতাংশ, এপেক্স ট্যানারির ২.৯৬ শতাংশ, খান ব্রাদার্সের ২.৯৫ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২.৯৫ শতাংশ এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ২.৯৪ শতাংশ দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ