সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
advertisement
শেয়ারবাজার

লেনদেনের শীর্ষে সী পার্ল

পুঁজিবাজার ডেস্ক:সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল হোটেল। কোম্পানিটির আজ ২০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ রোববার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৮ লাখ ৪ হাজার টাকার।

১৯ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রূপালী লাইফ ইন্সুরেন্স, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি।

সর্বশেষ পাওয়া সংবাদ