বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
শেয়ারবাজার

বে লিজিংয়ের নতুন এমডি রুকনুজ্জামান

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রুকনুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী চলতি বছরের ২১ মে রুকনুজ্জামান বে লিজিংয়ের এমডি পদে যোগদান করেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে তার রয়েছে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা। মোহাম্মদ রুকনুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ গ্র্যাজুয়েট। তার বিস্তৃত পটভূমিতে আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন উৎকর্ষ ও কৌশলগত পরিকল্পনার প্রমাণিত ট্র্যাক রেকর্ড রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ