সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
শেয়ারবাজার

এসবিএসি ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : এসবিএসি ব্যাংক পিএলসি.-এর ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২২ জুন) রাজধানীর রাওয়া কনভেনশন হলে স্বশরীর ও ভার্চুয়াল প্লাটফরমে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম এমপি’র সভাপতিত্বে সভায় ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ, পরিচালক ও নিরীক্ষা প্রতিবেদন, অবসরগ্রহণকারী পরিচালকগণের পুননির্বাচন, স্বত্রন্ত্র পরিচালকগণের নিয়োগ/পুনর্নিয়োগসহ ৭টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন।

সভায় বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মাদ মাহবুবুর রহমান ও সোহেল আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান প্রমুখ। এজিএমে ব্যাংকের উদ্যোক্তা, শেয়ারহোল্ডারসহ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীম, শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা অংশ নেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি ও ইভিপি মো. মোকাদ্দেস আলী।

আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০২৩ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৩৩২ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১০.৮২ শতাংশ বেশি। আর ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৬৬৪ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১১.৩৩ শতাংশ বেশি। এ বছরে ব্যাংক পরিচালন মুনাফা করেছে ২২৫ কোটি টাকা। আর ব্যাংকের আর্নিং পার শেয়ার (ইপিএস) দাঁড়িয়েছে ৬৬ পয়সা। ব্যাংক ২০২৩ সালে প্রায় ৪ হাজার কোটি টাকার রফতানি, সাড়ে চার হাজার কোটি টাকার আমদানি এবং এক হাজার ৭০৬ কোটি টাকা রেমিট্যান্স আহরণ করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ