সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার (২০ জুন) দ্বিতীয় দিনে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে প্রতিটি মূল্যসূচক। লেনদেন বেড়ে আগের দিনের দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে বাজারে আস্থা ফিরে পাওয়ার একটা আভাস দেখা দিয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ১১ কোটি ২০ লক্ষ ৯২ হাজার ৭৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৫২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৫৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮২.৭৫ পয়েন্ট বেড়ে ৫২৪৪.১৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩১.৩৪ পয়েন্ট বেড়ে ১৮৭৫.৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২৪.৭৫ পয়েন্ট বেড়ে ১১৪৬.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮৮টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটোরিজ, লিন্ডে বিডি, সী পার্ল বীচ, বীচ হ্যাচারী, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, ফরচুন সুজ ও তৌফিকা ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ওয়ালটন, জেমিনী সী ফুড, অ্যাপেক্স ফুড, মনোস্পুল পেপার, মুন্নু এগ্রো, লিব্রা ইনফিউশন ও রেনেটা।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গেøাবাল হেভী কেমিক্যাল, ন্যাশনাল টি, আইসিবি ইসলামি ব্যাংক, পিপলস লিজিং, সাফকো স্পিনিং, মিথুন নিটিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার মিল, দুলামিয়া কটন ও জিল বাংলা সুগার মিল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৩৬৪৯৮৫৫৩১৫০.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ