সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইমামী সেভেন অয়েলস ইন ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসনিয়া ফারিণ কুড়িগ্রাম-গাইবান্ধা ও রংপুরের উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের তাগিদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সালমান শাহ হত্যা - সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’ নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে লিন্ডে বাংলাদেশ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষকার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৮টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের।

আজ বৃহস্পতিবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪২৪ টাকা ১০ পয়সা বা ৪৩.০৪ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বেড়েছে ২০ টাকা ৭০ পয়সা বা ৮.৭৪ শতাংশ।

আর ৩৯ টাকা বা ৮.৭৪ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৮.৭৩ শতাংশ, জেমিনি সী ফুডের ৮.৫৭ শতাংশ, এপেক্স ফুডসের ৮.২৫ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.৯৮ শতাংশ, মুন্নু এগ্রোর ৭.৫০ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৭.৫ শতাংশ এবং রেনাটা পিএলসির ৭.৪৮ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ