শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
advertisement
শেয়ারবাজার

আবারও বাড়ল এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের আবেদনের সময়

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেডের পারপেচ্যুয়াল বন্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের সময় চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শেষ বারের মতো সময় বাড়িয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১ সালের ২৩ নভেম্বর বিএসইসির ৮০০ তম কমিশন সভায় ৬০০ কোটি টাকার বন্ডটির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৬০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করার কথা ছিলো। বন্ডটির অভিহিত মূল্য ছিলো এক হাজার টাকা। রেট হবে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত। বন্ডটি ট্রান্সফারেবল, আনসিকিউরড, নন-কিউমুলেটিভ, কন্টিজেন্ট কভার্টেবল পারপেচ্যুয়াল বন্ড।

২০২১ সালের ২৩ নভেম্বর বিএসইসির ৮০০ তম কমিশন সভায় ৬০০ কোটি টাকার বন্ডটির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৬০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করার কথা ছিলো। বন্ডটির অভিহিত মূল্য এক হাজার টাকা। রেট হবে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত।

বন্ডটি অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপক ফার্ম, যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন। ব্যাংকটির মূলধন শক্তিশালী করতে এ উদ্যোগ।

বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল, ইস্যু ম্যানেজার রিভার্সটোন ক্যাপিটাল এবং আন্ডার রাইটার হিসাবে কাজ করবে বিএমএসএল ইনভেস্টমেন্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ