বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
জাতীয়

গেজেট জারি

৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারের মেগা ও জনকল্যাণমূলক কাজ আরও গতিশীল করতে দেশের ৬৪ জেলার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এবার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ৩০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে এই তদারকির গুরুদায়িত্ব দেওয়া হলো।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়।

নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন- 

রাজশাহী বিভাগ: ইকবাল হাসান মাহমুদ (রাজশাহী, নাটোর), আব্দুল বারী (বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ), মিজ্ ফারজানা শারমিন (সিরাজগঞ্জ, পাবনা), মোহাম্মদ শামীম কায়সার (জয়পুরহাট, নওগাঁ), মীর শাহে আলম (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম), আসাদুল হাবিব দুলু (ঠাকুরগাঁও, দিনাজপুর) এবং ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন (লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়)।

ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চল: সুলতান সালাউদ্দিন টুকু (ঢাকা), হাবিবুর রশিদ (গাজীপুর, নারায়ণগঞ্জ), মো. শরীফুল আলম (টাঙ্গাইল, নরসিংসী), সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ), ইয়াসের খান চৌধুরী (জামালপুর, কিশোরগঞ্জ) এবং এম রশিদুজ্জামান মিল্লাত (শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা)।

চট্টগ্রাম ও পাহাড়ি অঞ্চল: মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (চট্টগ্রাম), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর), জাকারিয়া তাহের (ফেনী, নোয়াখালী), সাচিং প্রু (কক্সবাজার), খন্দকার আবদুল মুক্তাদির (হবিগঞ্জ), আরিফুল হক চৌধুরী (মৌলভীবাজার), আলহাজ্ব মো. জি কে গউস (সিলেট, সুনামগঞ্জ) এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি)।

খুলনা ও বরিশাল অঞ্চল: মো. আসাদুজ্জামান (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট), নিতাই রায় চৌধুরী (চুয়াডাঙ্গা), অনিন্দ্য ইসলাম অমিত (মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ), শেখ ফরিদুল ইসলাম (যশোর, মাগুরা, নড়াইল), জনাব আব্দুল আউয়াল মিন্টু (লক্ষ্মীপুর), মো. রাজীব আহসান (বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর), আহমেদ সোহেল মঞ্জুর (বরিশাল, ভোলা, ঝালকাঠি), মিজ্ শামা ওবায়েদ ইসলাম (মাদারীপুর, শরীয়তপুর) এবং মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ (রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ)।

গেজেটে আরো বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত এসব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপগণ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। সেই সঙ্গে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ প্রদান করবেন। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত এসব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপগণ প্রয়োজনবোধে সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ এবং পরামর্শ দিতে পারবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ