শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

ট্রেড সাসপেন্ড হলো রিলায়েন্স ব্রোকারেজের

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত প্রতিষ্ঠান রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিস লিমিটেডের ট্রেড সাসপেন্ড করা হয়েছে। গত দুই দিন (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রিলায়েন্স ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসের লাইসেন্স নবায়ন করতে না পারায় ডিএসই ট্রেড সাসপেন্ড করে। প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আলোচিত অর্থ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত পিকে হালদার। ফলে গত দুই কার্যদিবস যাবত বিনিয়োগকারীরা ব্রোকারেজটিতে কোন লেনদেন করতে পারেনি।

সূত্র জানায়, রিলায়েন্স ব্রোকারেজের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ( ১৫ সেপ্টেম্বর ২০২২)। গত ৫ মাসেও ব্রোকারেজ হাউজটি তাদের স্টক ব্রোকার সনদ নবায়ন করতে পারেনি।

জানা গেছে, ব্রোকারেজ হাউজের নাম পরিবর্তন করে আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট নামে সনদ নবায়ন করতে চায় রিলায়েন্স ব্রোকারেজ। তবে প্রতিষ্ঠানটির একজন পরিচালকের সিআইবি রিপোর্ট আপডেট না থাকায় সনদ নবায়ন হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ